রাজশাহীর বাঘায় এক’শ পিচ ইয়াবাসহ সাকিবুল (২৩) ও সরল (২২) নামে ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার সীমান্ত এলাকা হরিরামপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার রাত পৌনে ১২ টার দিকে পার্শ্ববর্তী নাটোর জেলার হগুল বাড়িয়া গ্রামেরে সাকিবুল ও তেবাড়িয়া গ্রামের সরল নামে দুই যুবক মোটরসাইকেল যোগে উপজেলার সীমান্তবর্তী হরিরামপুর গ্রাম থেকে ১শ পিচ ইয়াবা নিয়ে নিজ এলাকা নাটোর ফিরছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করতে করে।
বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
