মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৭
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর নামক স্থানে সিমেন্ট বোঝায় ট্রাক গাছের সঙ্গে ধাক্কা লেগে গাড়ি চালক সুমন মৃধা (৪৪) নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 
 
তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিন্দারিয়া গ্রামের কুদ্দুস মৃধার ছেলে। এ ঘটনায় ট্রাক চালকের সহকারী শামীম হোসেন মারাত্মক আহত হয়েছেন। আহত শামীমকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বারাদি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাবলু মিয়া জানান, সিমেন্ট বোঝায় একটি ট্রাক মেহেরপুরের উদ্দেশ্যে আসছিল। ভোরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর নামক স্থানে পৌঁছালে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক চালক সুমন মৃধার। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে।
 
ইত্তেফাক/আরকেজি