চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজার এলাকা থেকে অজ্ঞাত (৮) এক কন্যাশিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ফিরিঙ্গীবাজার এলাকার একটি কালভার্টের নিচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফিরিঙ্গীবাজার এলাকার একটি কালভার্টের নিচ থেকে ওই শিশুর গলিত লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
ইত্তেফাক/বিএএফ
