প্রধানমন্ত্রীর জন্মদিনে দুস্থদের খাবার বিতরণ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও এতিম-দুস্থদের মাঝে খাবার পরিবেশন করে সাতক্ষীরা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ। শুক্রবার দুপুরে এই আয়োজন করা হয়। 
 
এসময় দুস্থ শিশুদের মতবিনিময় করেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। তারা বলেন,  প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ। কিছুদিন আগে কওমি মাদ্রাসা শিক্ষাকে মাস্টার্সের সমমান সম্মান দিয়েছেন তিনি। এ জন্য আমরা বঙ্গবন্ধু কন্যার নিকট চিরকৃতঙ্গ।
 
তারা আরো বলেন, আগামীতে আওয়ামী লীগ সরকার যাতে ক্ষমতায় আসে আমরা সেই দোয়া করি এবং আমাদের মমতাময়ী মা দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি।
 
এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উপস্থিত সবাইকে শেখ হাসিনার দোয়া কামনা করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সকল ইউনিটকে আহ্বান জানান, এমন দিনগুলোতে যাতে সবাই দুস্থ মানুষের পাশে দাঁড়ান।
ইত্তেফাক/জেডএইচ