প্রধানমন্ত্রীর জন্মদিনে কাউখালীতে আলোচনা ও দোয়া মাহফিল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৪
কাউখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালিত হয়েছে। জম্মদিন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় উত্তর বাজার অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মো. কাইয়ুমের  সভাপতিত্বে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহামুদ খান খোকন, সেচ্ছাসেবক লীগের সভাপতি ও কাউখালী সদও ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, পিরোজপুর জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা পলাশ সিকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত প্রমুখ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ এবং কৃষক লীগের নেতৃবৃন্দসহ অনেকে।
 
ইত্তেফাক/আরকেজি