সাটুরিয়ায় ট্রাকচাপায় শ্রমিক নিহত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৭
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকচাপায় হাসান (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 
 
হাসানের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায়। তিনি গোলড়া বাসস্ট্যান্ডে ফরহাদ মিস্ত্রির গ্যারেজে কাজ করতেন। 
 
গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, রাতে পণ্যবোঝাই একটি ট্রাক বিকল হয়ে যায়। মেরামতের এক পর্যায়ে ট্রাকটি নিচু হতে শুরু করে। বিষয়টি টের পেয়ে হাসান দ্রুত ট্রাকের নিচ থেকে বের হওয়ার চেষ্টা করে। তার আগেই ট্রাকের নিচে চাপা পড়ে তিনি মারা যান। 
 
ইত্তেফাক/ইউবি