চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, পরাশক্তির পদ থেকে যুক্তরাষ্ট্রকে সরানোর কোনো পরিকল্পনা নেই। এ নিয়ে যারা আতংকে আছেন তারা ভুল করছেন। তিনি গতকাল শুক্রবার নিউ ইয়র্কে কাউন্সিল অন ফরেন রিলেশনসে দেওয়া এক বক্তব্যে এই কথা বলেন।
সম্প্রতি মার্কিন বিশেষজ্ঞরা আশংকা প্রকাশ করে বলেন, চীন কর্তৃত্বে যুক্তরাষ্ট্রের স্থলে আসতে চায়। ওয়াং ই আরো বলেন, যুক্তরাষ্ট্র এবং চীন আলোচনা করলে বিদ্যমান সমস্যার সমাধান করা সম্ভব।-আল জাজিরা।
ইত্তেফাক/মোস্তাফিজ
