খুলনায় বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:১১
খুলনায় অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের গুপ্তমারী গ্রামের রাস্তার পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। 
 
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সকাল ৯টার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তার আনুমানিক বয়স ৫০ থেকে ৫৫ বছর। কে বা কারা তাকে হত্যা করে শুক্রবার দিবাগত রাতে লাশটি রাস্তার পাশে ফেলে গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি