সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৪৮

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:২০
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৪৮জনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
তাদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ৮ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানা থেকে ৭ জন, কালিগঞ্জ থানা থেকে ৮ জন, শ্যামনগর থানা থেকে ৬ জন, আশাশুনি থানা থেকে ৭ জন, দেবহাটা থানা থেকে ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি