মাদারীপুর পৌর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শনিবার দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া দুই শ্রমিক হলেন- সদর উপজেলার ভদ্রখোলা গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে সুমন মাতুব্বর (২২) ও চাপাতলী গ্রামের আনিস মাতুব্বরে ছেলে সিরাজুল মাতুব্বর (২৯)।
মাদারীপুর থানার ওসি কামরুল হাসান বলেন, শহরের পাকদী এলাকার হাবিবুর রহমান মোল্লার বাড়িতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে ভিতরে সিরাজুল প্রবেশ করেন। পরে তিনি ফিরে না আসায় আরেক শ্রমিক সুমন শ্রবেশ করলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের একটি দল তাদর উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
