পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে আগুন লেগে ১৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
আগুনে ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। বৈদ্যুতিক শট সার্কিটে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে পাটগ্রাম ও পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার ফায়ার সার্ভিসের দল প্রায় ঘণ্টা খানেক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাটগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, ‘বাজারের বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।’
খবর পেয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম, প্রকল্প কর্মকর্তা উত্তম কুমার নন্দী ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের টাকা দেন।
ইত্তেফাক/আরকেজি
