নীলফামারীতে জামায়াতের গোপন বৈঠক চলাকালীন ৩৪জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে সদরের রামনগর ইউনিয়নের চাঁদেরহাট ডিগ্রি কলেজের দ্বিতল ভবন থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- জেলা জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি বর্তমানে রোকন চাঁদেরহাট ডিগ্রি কলেজের প্রভাষক আবু হেলাল (৫৫), তার ছেলে শিবিরকর্মী জাকারিয়া (২৮) ও রামনগর ইউনিয়ন জামায়াতের আমির কামরুজ্জামানসহ ৩৪জন।
নীলফামারী সদর থানার ওসি মমিনুল ইসলাম মোমিন জানান, জুমার নামাজের পর ওই ডিগ্রি কলেজের দ্বিতল ভবনের একটি ক্লাস রুমে মর্ডান হারবাল ফুড লিমিটেডের কর্মী বৈঠকের নামে জামায়াত-শিবিরের গোপন বৈঠক চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
