কচুয়ায় দশ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৫
কচুয়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আলমগীর হোসেন (২৬) ও জামাল মিয়া (২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার কাদলা বাজার থেকে তাদের গ্রেপ্তার করে। 
 
গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন কুমিল্লার কোতয়ালী থানাধীন রাজমঙ্গলপুর গ্রামের আলোক মিয়ার ছেলে ও জামাল মিয়া একই থানাধীন অরণ্যপুর গ্রামের আ. গণির ছেলে।
 
কচুয়া থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ভূঁইয়ার দিক নির্দেশনায় এসআই সাদেকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ওই অভিযান পরিচালনা করেন। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
 
ইত্তেফাক/কেকে