ভারতের হিমাচল প্রদেশে ১০ বিদেশি নাগরিকসহ ১৬ জন পর্বতারোহী নিখোঁজ হয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারা দুর্ঘটনায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। হিন্দুস্তান টাইমস।
তবে নিখোঁজ ১০ বিদেশি পর্বতারোহী কোন কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
হিমাচলের চাম্বা জেলার পুলিশ সুপার মনকিয়া ভুটুঙ্গুরু বলেন, ‘শনিবার সকালে তাদের ক্যাম্পে ফিরে আসার কথা ছিল। কিন্তু তারা ফেরেনি। তাই আমরা আশঙ্কা করছি তারা দুর্ঘটনায় পড়েছেন।’
নিখোঁজ পর্বতারোহীদের সঙ্গে কোন ধরনের যোগাযোগ করা যাচ্ছে বলেও জানান তিনি। পুলিশ সদস্যসহ একটি উদ্ধার দল পাহাড়ি এলাকাটিতে পাঠানো হয়েছে।
তবে দ্রুত পরিবর্তনশীল আবহওয়ার কারণে উদ্ধার কাজে সমস্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইত্তেফাক/টিএস
