মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালক পাথর ব্যবসায়ী নিহত

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২২:১৪

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় রবিউল ইসলাম রুবেল (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন রুবেলের চাচাতো বোন মুন্নি আক্তার (১৬) ও রুবেলের ছেলে বায়েজিদ (৫)। তারা দুজনও ওই মোটরসাইকেলে ছিলো।

রবিবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের নজরুল স্মরণি বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মহিগছ এলাকার আব্দুল বারেকে ছেলে। নিহত রুবেল পাথর ব্যবসায়ী বলে জানা গেছে। 

স্থানীয়রা জানায়, রুবেল তার ছেলে বায়েজিদ ও চাচাতো বোন মুন্নিকে নিয়ে মোটরসাইকেলযোগে তেঁতুলিয়া উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। তেঁতুলিয়া থেকে নজরুল স্মরণি বাইপাস মোড়ে পৌঁছুলে বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। 

মোটরসাইকেলের অপর আরোহী মুন্নি ও বায়েজিদ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মাইক্রোবাস চালক পালিয়ে যায়। 

তেতুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু