চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে লাকি আকতার (২) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত লাকি আকতার ওই এলাকার মোজাহেরুল ইসলাম ও সুমেনা আকতার দম্পতির একমাত্র কন্যা।
স্থানীয় লোকজন ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়।
পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ইত্তেফাক/জেডএইচ
