‘মাসুদ আজহারকে নিষিদ্ধ করায় জাতিসংঘে ভারতকে ভুগতে হচ্ছে’

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৯
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, পাকিস্তানের নাগরিক মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের তালিকায় রাখায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের সদস্য হওয়ার প্রস্তাবে ভেটো দিচ্ছে বেইজিং।
 
ওয়াং বলেন, কোনো দেশকে নিরাপত্তা পরিষদের সদস্য হতে হলে সেই প্রস্তাব সর্বসম্মতিতে পাশ করাতে হয়। কিন্তু এই প্রশ্নে (মাসুদ আজহার) ভারত ও পাকিস্তান দু’টি দেশই জড়িয়ে রয়েছে। তাই ওই প্রস্তাবে বেইজিংয়ের পক্ষে সায় দেওয়া সম্ভব নয়।
 
নিরাপত্তা পরিষদের অন্য সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স ভারতের পক্ষে আছে। মাসুদ আজহারের বিরুদ্ধে ভারতে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ আছে।-এনডিটিভি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ