মির্জাপুরে বিদ্যুত্স্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৪
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়ে হয়েছে। নিহতরা হলেন— কুড়িগ্রামের উলিপুর উপজেলার আঠারো পাইখার গ্রামের বাবু বর্মন (২৬) ও পাবনার চাটমোহর উপজেলার জালেশ্বর গ্রামের মো. সাদ্দাম হোসেন (৩০)।
 
শনিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের বটটেকি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 
মির্জাপুর থানা পুলিশ জানায়, গতকাল শনিবার গ্রামের বাবুল মিয়ার বাড়িতে শ্রমিকরা ছাদে রড বিছানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত লোহার দুটি রড ভবনের পাশের বিদ্যুতের তারে ছোঁয়া লাগে। এতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বাবু বর্মন ও সাদ্দাম গুরুতর আহত হন। দ্রুত মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে রাতে তাদের মৃত বলে জানান চিকিৎসকরা।
 
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি একেএম মিজানুল হক মিজান বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/এএম