কাশ্মীরে সন্ত্রাসীদের হামলায় নিহত পুলিশ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৭
কাশ্মীরে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছে এক পুলিশ। আজ রবিবার সকালে এ হামলা চালিয়েছে বলে জানায় দেশটির এক সংবাদ সংস্থা। খবর এনডিটিভির।
 
এনডিটিভির  প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কাশ্মীরের এক পুলিশ ষ্টেশনে গ্রেনেড ছুড়ে মারে সন্ত্রাসীরা। এতে গুরুতর আহত হয় এক পুলিশ। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর মারা যায় ওই পুলিশ কর্মকর্তা।
 
কাশ্মীর পুলিশের তরফ থেকে বলা হয়, হামলা চালানোর সঙ্গে সঙ্গে জঙ্গল দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
 
ইত্তেফাক/এসআর