কুয়েত প্রতিনিধির মানিব্যাগ চুরি করলেন পাকিস্তানি অফিসার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৯
ক্যামেরার সামনে ধরা পড়ল পাক অফিসারের চুরির দৃশ্য। বিদেশি অতিথির মানিব্যাগ চুরি করে ঢুকে নেন  নিজের পকেটে। সেই ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এতে ব্যাপক লজ্জায় পড়েছে পাকিস্তান।
 
ঘটনা গত শুক্রবারের। ওইসময় দুই দিনের সফরে কুয়েত থেকে কয়েকজন প্রতিনিধি এসেছিলেন পাকিস্তানে। সেই কুয়েতি প্রতিনিধির মানিব্যাগ চুরি করেছেন এক পাক অফিসার। তিনি পাকিস্তানের ইনভেস্টমেন্ট অ্যান্ড ফেসিলিটেশন বিভাগের জয়েন্ট সেক্রেটারি।
 
সিসিটিভির ভুটেজে ধরা পড়ে ঐ চুরির দৃশ্য। পাকিস্তানি এক  সাংবাদিক সেই সিসিটিভি ফুটেজটি পোস্ট করেন টুইটারে।সেখান থেকেই খবরটি প্রকাশ্যে আসে। জানা যায়, এক কুয়েতি প্রতিনিধি পাকিস্তানের এক আমলাতান্ত্রিক  অফিসে অভিযোগ করেন  তার ওয়ালেট পাওয়া যাচ্ছে না।এরপরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেখানে দেখা যায় কুয়েতের ওই প্রতিনিধি ভুল করে টেবিলের উপর রেখে গিয়েছিলেন মানিব্যাগ। আর সেটাই তুলে নিয়ে পকেটে পুরে ফেলেন পাক অফিসার।
 
এ খবরে চমকে গেছেন পাকিস্তানের অন্য অফিসারেরাও। এই ঘটনার জন্য পাকিস্তান সরকারের তরফ থেকে ইতিমধ্যে ক্ষমা চাওয়া হয়েছে। এরপর অবশ্য ওই মানিব্যাগ ফিরিয়ে দেন ওই পাক অফিসার। চুরি করা ওই পাক অফিসারের নাম জারদার হায়দার হুসেন। পরে তাকে গ্রেফতারও করা হয়।
  
ইত্তেফাক/এসআর