কুমিল্লার অজ্ঞাত এক যুবকের (২৫) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার অরণ্যপুর এলাকায় গোমতী নদীর পাড় থেকে ওই লাশটি উদ্ধার করে কোতয়ালী মডেল থানা পুলিশ।পরে লাশটির ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, সুরতহালে নিহত যুবকের গলাকাটাসহ শরীরের বিভিন্ন স্থানে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের পরিচয় উদঘাটনসহ এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/কেকে
