শিবালয়ের পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর দু’ আরোহী আহত হয়েছেন। রবিবার সকালে ৩ নম্বর ফেরি ঘাটের মুখে এ দুর্ঘটনা ঘটে।
বরংগাঈল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আমীর হোসেন জানান, পাটুরিয়া মৎস্য আড়ৎ ব্যবসায়ী কামাল (৪০) মনির (৩০) ও শামসু (৪৮) সকাল ৮টার দিকে আড়ৎ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রাকের চাপায় পড়েন। হাসপাতালে নেওয়ার পথে কামালের মৃত্যু হয়। বাকি দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
দুর্ঘটনায় নিহত ও আহতদের বাড়ি ফেরি ঘাটের পার্শ্ববর্তী আরুয়া ইউনিয়নে।
ইত্তেফাক/জেডএইচ
