নাশকতার অভিযোগে আড়াইহাজার থানা পুলিশ চারজন বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াপাড়া রুপচান মিয়া, কলাগাছিয়ার ইয়াসিন মোল্লা, উলুকান্দির দুলাল মিয়া ও নাগড়া পাড়ার মনির হোসেন।
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, গ্রেপ্তারকৃতরা উপজেলার উলুকান্দিতে বসে নাশকতার চেষ্টা করছিল। গোপনে খবর পেয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। বাকিরা পালিয়ে যায়। পুলিশ এই ঘটনায় রবিবার সকালে গ্রেপ্তারকৃত ৪ জনসহ মোট ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো ৩০/ ৩৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/কেকে
