মনপুরায় ইমামের ঘরে আগুন, বসতঘরসহ শিশু ভস্মীভূত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৮
ভোলার মনপুরায় ইমামের ঘরে আগুন লেগে বসতঘরসহ দেড় বছরের শিশু কন্যা আগুনে ভস্মীভূত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে রহুল আমিন মৌলভীর বাড়িতে এই ঘটনা ঘটে।
 
নিহত শিশুটি হলো, জংলার খাল জামে মসজিদের ইমাম ও নুরানী মাদ্রাসার শিক্ষক মাও. মো. মিজানুর রহমানের দেড় বছরের শিশু কন্যা মাইমুনা।
 
জানা যায়, রবিবার সকাল সাড়ে ৯ টায় মাও. মিজানুর রহমানের স্ত্রী রান্না ঘরে ভাত চুলার উপর দিয়ে পাশের জমিতে শাক তুলতে যান। এই সময় রান্না ঘরের চুলা থেকে আগুন বসতঘরে লেগে যায়। পরে ইমামের স্ত্রী ডাক-চিৎকার শুরু করলে এলকাবাসী আসার আগেই সম্পূর্ণ বসতঘর পুড়ে যায়। এই সময় বসতঘরে থাকা দেড় বছরের শিশু কন্যা মাইমুনা আগুনে পুড়ে যায়। 
 
IMG0
 
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল আজিজ ভূঞাঁ ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক।
 
উপজেলা নির্বাহী অফিসার আবদুল আজিজ ভূঞাঁ জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত শিশুটির পরিবারকে নগদ ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্থ পরিবারকে ৩ বান টিন ও ৬ হাজার টাকা দেওয়া হবে।
 
ইত্তেফাক/কেকে