ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কুমার নদীর ঘারুয়া ইউনিয়নের অংশে রবিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। নৌকা বাইচ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
তিনি বলেন, গ্রাম বাংলার দীর্ঘদিনের ঐতিহ্য নৌকা বাইচ ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। যুগের সঙ্গে তাল মিলাতে যেয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গ্রাম বাংলার এসব ঐতিহ্যবাহী উৎসব ভুলে যাচ্ছে। বর্ষা মৌসুমে যখন কৃষকদের হাতে তেমন কোন কাজ থাকেনা এবং গ্রামবাসীর মধ্যে প্রধান উৎসব হচ্ছে নৌকা বাইচ। ভাঙ্গার কুমার নদীর ভাঙ্গা পৌরসভার অংশে দীর্ঘ ২’শ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা পূজায়। উক্ত নৌকা বাইচটি একটি কুচক্রি মহল কৌশলে জনগণকে ভুল বুঝিয়ে দীর্ঘদিন বন্ধ রেখেছে। আগামীতে এই নৌকা বাইচ যাতে নিয়মিত হতে পারে তার সমস্ত ব্যবস্থাগ্রহণ করা হবে।
ঘারুয়া ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত নৌকা বইচ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন। তিনি বলেন, ভাঙ্গা বাসীর প্রাণের উৎসব নৌকা বাইচ যা একটি মহল কৌশলে বন্ধ করে দেয়। সেই নৌকা বাইচ আমার মাননীয় জননন্দিত সাংসদ পুনর্বহাল করে। আগামীতে নিক্সন চৌধুরীকে পুনরায় বিজয়ী করে আমার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।
নৌকা বাইচ উপলক্ষে নদীর দুইধারে বিভিন্ন খেলার সামগ্রীসহ খাবারের দোকানের মেলাও বসে। নৌকা বাইচ দেখতে আসা হাজারো উৎসুক জনতা নৌকা বাইচ উপভোগ করে সানন্দে মেলা থেকে পণ্য কিনে ঘরে ফেরেন। নৌকা বাইচ শেষে বিজয়ীদের হাতে সাংসদ নিক্সন চৌধুরী একাধিক ফ্রিজ ও রঙ্গিন টেলিভিশন তুলে দেন।
IMG0
নৌকা বাইচ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শ্রমিক ইউনিয়ন বি-১০৫৫ ভাঙ্গা অঞ্চলের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম মাতুব্বর, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক ও পৌর কাউন্সিলর ওমর ফারুক হবি, পৌর কাউন্সিলর ওমর আলী, ভাঙ্গা বাজার বণিক সমিতির সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সি, নরুল্লাগঞ্জ ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম তারেক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহিদ মুন্সি, শরীফাবাদ হাইস্কুল এন্ড কলেজের সভাপতি মতিয়ার রহমান, আলগী ইউপি চেয়ারম্যান কাওছার ভুইয়া, আলগী সাবেক ইউপি চেয়ারম্যান মম ছিদ্দিক, হামেরদী ইউপি চেয়ারম্যান শামচুল আলম রাসেল, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেপ মাতুব্বর, হামেরদী ইউপি সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা মামুন খন্দকার, তৌহিদুর রহমান বুলবুল, ভাঙ্গা কেএম কলেজের সাবেক জিএস লাবলূ মুন্সি, সোলাইমান মুন্সি সোলাই, হায়াত আলী মোল্লা, মাকসুদুর রহমান গোলাম মাওলা, কাবুল মুন্সি, আশিকুজ্জামান আশিক, রাজিবুল হাসান বাবু, অ্যাডভোকেট সালাউদ্দিন শিমুল, নিরু খলিফা প্রমুখ।
ইত্তেফাক/এমআই
