ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে রবিবার দুপুরে তিনটি সোনার বারসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা। আটক যাত্রী মেহেদী হাসান (৩০) ঢাকার ডেমরা এলাকার একমত আলীর ছেলে।
বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার জাকির হোসেন জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে একটি বড় ধরনের সোনার চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে কাস্টমস কর্মকর্তারা বেনাপোল চেকপোস্টে অভিযান চালিয়ে মেহেদী হাসান নামের এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়।
পরে তার পায়ুপথে রাখা ৩০ ভরি ওজনের তিনটি সোনার বার এক্সরে করে বের করা হয়। আটক সোনার মূল্য ১৫ লাখ টাকা বলে কাস্টমস কর্মকর্তারা জানান।
আটক সোনা পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/কেকে
