বেতন বন্ধের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের সংবাদ সম্মেলন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৬
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কেবি ডিগ্রী কলেজে সভাপতি-অধ্যক্ষের দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি মামলার কারণে গত ৬ মাস ধরে বেতন বন্ধ শিক্ষক-কর্মচারী ও ছাত্র ছাত্রীরা আজ রবিবার সভাপতির বিরুদ্ধে কলেজে এক সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন। 
 
সংবাদ সম্মেলনে কলেজের পুনর্বহালকৃত অধ্যক্ষ জালাল উদ্দীন প্রধান বর্তমান সভাপতি এডভোকেট সোহরাব হোসেনের বিরুদ্ধে শিক্ষক প্রতিনিধি নিয়োগ ও তাকে সাময়িকভাবে বরখাস্ত করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ ও শিক্ষক কর্মচারীদের বেতন বন্ধ করাসহ  বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। 
 
ইত্তেফাক/কেকে