কুমিল্লায় মাদকসহ আটক ৩

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ২১:১১
কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) একাধিক টিম রবিবার জেলার আদর্শ সদর ও দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা, হুইস্কি, বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে। 
 
আটককৃতরা হচ্ছে- জেলার আদর্শ সদর উপজেলার গাজীপুর গ্রামের শামছু মিয়ার ছেলে বকুল মিয়া (৩০) এবং চৌদ্দগ্রাম উপজেলার বাঙ্গুরা গ্রামের জাকির হোসেনের ছেলে অনিক (২৫) ও নেত্রকোণা জেলার বারহাটরা উপজেলার মনাষ গ্রামের আবদুল আজিজের ছেলে মুন্না (২২)।
 
সন্ধ্যায় কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত মাদক ব্যবসায়ী মুন্না ও অনিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে বিকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপর আটক বকুল মিয়াকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৯২ হাজার ৫শ’ টাকা বলে তিনি জানিয়েছেন।
 
ইত্তেফাক/কেকে