যশোর জেলা ছাত্রলীগের অন্তর্গত শার্শা উপজেলা ছাত্রলীগ একটি ইতিবাচক কাজের সঙ্গে যুক্ত করলো নিজেদের। উপজেলা ছাত্রলীগ বেনাপোল পৌরসভার ২নং এবং ৩নং ওয়ার্ডের সংযোগস্থলে ভেঙ্গে পড়া বাঁশের তৈরি সাঁকো মেরামত করে দিয়েছে।
বেনাপোল পৌর মেয়র ও যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম লিটনের নির্দেশে প্যানেল মেয়র শাহাবুদ্দীন মন্টুর উপস্থিতিতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসাইনের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা সাঁকোটি মেরামতের কাজে নেমে পড়েন। এমন একটি জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেদের অনেক আনন্দিত মনে করছেন নেতাকর্মীরা।
IMG0
তারা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সময়ে আমরা যে দুইজন ছাত্রনেতাদের পেয়েছি তারা আমাদের প্রেরণার উৎস। তাদের দেখে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। সঙ্গে সঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা সব সময় জেলা ছাত্রলীগের সঙ্গে আছি ও তাদের দেওয়া প্রতিটি কর্মসূচি আমরা পালন করার চেষ্ঠা করি।
ইত্তেফাক/আরকেজি
