দুই কিডনি নষ্ট, মৃত্যু প্রহর গুনছে মোরশিদুল ইসলাম শান্ত

আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৫:১৪
বৃদ্ধ বাবা-মায়ের অবলম্বন হাফেজ মোরশিদুল ইসলাম শান্ত রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছেন। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। এখন প্রতি দুইদিন পরপর তাকে ডায়ালেসিস করতে হচ্ছে। এই চিকিৎসা প্রচুর ব্যয় সাপেক্ষ। দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে না পারলে তাকে বাঁচানো সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসক প্রফেসর ডা. এম এ সামাদ। বর্তমানে ডা. সামাদের অধীনেই চিকিৎসাধীন আছেন শান্ত।
 
পরিবারের সঙ্গে রাজধানীর শেরে বাংলানগরের ৬৯ পূর্ব রাজাবাজারে থাকতেন শান্ত। বাবা-মায়ের তৃতীয় সন্তান শান্তর ওপরেই ছিল পুরো সংসারের ভার। রাজধানীতে একটি হোস্টেলের দেখাশোনার চাকরি করে কোনো রকম নিজের ও পরিবারের ভোরণ-পোষণ চালিয়ে নিচ্ছিলেন। এ অবস্থায় কিডনি জনিত অসুস্থায় তার সঙ্গে পুরো পরিবারই যেন এখন মৃত্যুর প্রতীক্ষায়। সন্তানের চিকিৎসা করাতে ব্যর্থ বাবা-মা এখন তাকিয়ে সমাজের উচ্চবিত্ত মানুষের দিকে। নয়তবা চিকিৎসার অভাবে অকালে ঝরে যেতে পারে একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
 
এ অবস্থায় সন্তানের চিকিৎসায় সমাজের উচ্চবিত্ত মানুষের কাছে সহায়তা চেয়েছেন শান্তর বাবা-মা। সাহায্য পাঠানোর ঠিকানা-মোরশিদুল ইসলাম শান্ত, হিসাব নম্বর-২০৫০২৯০০২০০৯৭৫৯, ইসলামী ব্যাংক লিমিডেট, পান্থপথ শাখা, ঢাকা। বিকাশ-০১৬৮৪৪৫৩৩৮১ (পার্সোনাল)।
 
 
ইত্তেফাক/ইউবি