লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৭:৫৮
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাকিব হাসান ইমন (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার সকালে বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত রাকিব সাতকানিয়া সোনাকানিয়া ইউনিয়নের ডিলার পাড়ার নুরূল আলমের ছেলে ও বিজি সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
 
বিজি সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মো. জুনাইদ জানান, রাকিব হাসান ইমন সেনেরহাটের উত্তর পাশে নানার বাড়িতে বসবাস করে লেখাপড়া চালিয়ে আসছিল। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে প্রাইভেট পড়া শেষে সেনেরহাট থেকে সাইকেলযোগে নানার বাড়ি ফিরছিল সে। এ সময় সেনেরহাটের উত্তর পাশে সিএনজি চালিত একটি আটোরিকশার সঙ্গে সে ধাক্কা খায়। গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে এগারোটায় সে মারা যায়।
 
এ ব্যাপারে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বড়হাতিয়া বিজিসেনেরহাট এলাকায় সিএনজি আটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ