উখিয়ায় সাড়ে ৩৯ হাজার ইয়াবাসহ এক ব্যক্তি আটক

আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৮:৪১
উখিয়ায় সাড়ে ৩৯ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-বিজিবি সদস্যরা। আটক ব্যক্তির নাম আহম্মদ শরিফ রেজু। সে উপকূলীয় জনপদ জালিয়াপালং ইউনিয়নের নুরার ডেইল গ্রামের ছৈয়দ হোছনের ছেলে। রেজু উখিয়ায় ইয়াবা চক্রের মাফিয়া ডন নামে খ্যাত।
 
বিজিবি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রেজুকে আটকের অভিযান চালানো হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী ক্যাম্প এলাকায় আগে থেকে উৎপেতে অবস্থান নেয় র‌্যাব-বিজিবি সদস্যরা। রাত ১০টার দিকে একটি সিএনজিতে তল্লাসি চালিয়ে ফজল কাদেরের সেকেন্ড ইন কমান্ড আহম্মদ শরিফকে আটক করা হয়। র‌্যাব সদস্যরা তার গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৯ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব বিজিবি সদস্যরা ডেইল পাড়া এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে ফজল কাদেরের বাড়ী ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে। কিন্তু সুচতুর ইয়াবা সম্রাট ফজল কাদের তল্লাশি অভিযানের আগেই বাড়ি থেকে পালিয়ে যায়।
 
র‌্যাব ৭ এর কমান্ডিং অফিসার এএসসি মোঃ খাইরুল ইসলাম জানান, ফজল কাদেরের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায়নি। তবে তাকে এ মামলায় আসামি করা হতে পারে বলে তিনি সাংবাদিকদের জানান।
 
ইত্তেফাক/নূহু