চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ মো. মানিক মিয়া (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব- ৫। রবিবার সন্ধ্যায় উপজেলার মোবারকপুর ইউনিয়নের রাজপাড়াস্থ মেসার্স সুমন ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মানিক বগুড়া জেলার সদর উপজেলার জামিল নগরের মো. আলম প্রামাণিকের ছেলে।
র্যাব- থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় র্যাবের একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রাজপাড়া এলাকাস্থ মেসার্স সুমন ফিলিং স্টেশনের সামনে থেকে ২টি পিস্তুল, ১১ রাউন্ড গুলি ১টি মোবাইল সেট ও ২ সিম কার্ড ও নগদ ২১শ টাকাসহ মানিককে হাতেনাতে আটক করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
