মাদারীপুরের শিবচর উপজেলার নির্বাহী অফিসারের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার সকল কর্মকর্তাকে সতর্ক করেছে ইউএনও।
জানা যায়, মঙ্গলবার (২৩ এপ্রিল) শিবচর উপজেলা নির্বাহী অফিসারের ক্লোন করা সরকারি নম্বর থেকে কল করা হয় উপজেলার দত্তপাড়া নিশাত মাহামুদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উৎরাইল দাখিল মাদরাসার সুপার আলমাস হোসেনের কাছ। তাদের কাছে থেকে ৮ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। পরে টাকা পাঠানোর জন্য একটি মোবাইল ব্যাংকিংয়ের নম্বর দেওয়া হয়।
এ বিষয় উপজেলা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামন বলেন, আমার ব্যবহৃত সরকারি নম্বর ক্লোন করে বিভিন্ন শিক্ষক-শিক্ষিকাকে কল দেয় একটি প্রতারক চক্র। এ বিষয়ে মঙ্গলবার শিবচর থানায় অভিযোগ করেছি এবং সকলকে বিষয়টি জানিয়েছি।
আরও পড়ুন: আগে বিমান চলতো, এখন গরু চরে
উল্লেখ্য, কিছুদিন আগে মাদারীপুরের জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবির ঘটনা ঘটেছিল।
ইত্তেফাক/অনি
