দীঘিনালায় মোটরসাইকেল-অটোরিক্সা সংঘর্ষে একজন নিহত

আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ২১:৩১
খাগড়াছড়ির দীঘিনালায় মোটরসাইকেল-অটোরিক্সা সংঘর্ষে রুপন্ত চাকমা নামে একজন নিহত হয়েছেন। নিহত রুপন্ত চাকমার বাড়ি দীঘিনালার কামক্যুছড়া এলাকায়। তিনি ওই এলাকার যুগল চন্দ্র চাকমার ছেলে।
 
জানা গেছে, রুপন্ন আকিজ কোম্পানিতে চাকরী করতেন। রবিবার সন্ধ্যায় দীঘিনালা উপজেলা সদর থেকে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে তার মোটরসাইকেলে অটোরিক্সা ধাক্কা দিলে এ দুর্ঘটনার শিকার হন।
 
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দেব জানান, নিহতের পরিবারের কাছ থেকে কোনো অভিযোগ না আসায় কোন অভিযোগ করা হয়নি। পরিবারের লোকজন এলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 
ইত্তেফাক/নূহু