ভারত শুল্কের রাজা: ট্রাম্প

আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১১:২৭
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতকে শুল্কের রাজা উল্লেখ করে বলেছেন, দেশটি বিভিন্ন মার্কিন পণ্যের ওপর অনেক শুল্ক আরোপ করেছে। তিনি বলেন, ভারত বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত আলোচনা করতে চায়। তাকে খুশি রাখতেই ভারত এই চেষ্টা করছে।
 
গতকাল সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন। তিনি ভারতীয় পণ্যেও একই পরিমাণ শুল্ক আরোপের হুমকি দেন। -এনডিটিভি
 
ইত্তেফাক/আরকেজি