ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান জানিয়েছেন, এই রাজ্যে গো-মন্ত্রণালয় গঠন করা হবে। রবিবার রাজ্যের খাজুরাহো এলাকায় গরুর খামারিদের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই ঘোষণা দেন।
গরুর কল্যাণের জন্য এই মন্ত্রণালয় গঠন করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। আগামী নির্বাচনকে সামনে রেখে এই ঘোষণা বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, গরুর একটি আশ্রয়কেন্দ্রে হবে না, আরো আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হবে। -দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
ইত্তেফাক/আরকেজি
