পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে রাহাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাহাত ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
নিহত শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সবার অজান্তে বাড়ির পাশে খালের পানিতে পড়ে ডুবে যায় শিশু রাহাত। পরে সন্ধ্যায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/বিএএফ
