ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ২৪ ঘন্টায় ছোট দুটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুই পাইলট নিহত ও এক যাত্রী আহত হয়েছে। সোমবার দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন একথা জানায়। সিনহুয়া।
স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটের দিকে সোমবারের দুর্ঘটনাটি ঘটে। বিমানটিতে চালক ছাড়া আর কেউ ছিল না। এটি অবতরণের সময় বিধ্বস্ত হয়।
স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটের দিকে সোমবারের দুর্ঘটনাটি ঘটে। বিমানটিতে চালক ছাড়া আর কেউ ছিল না। এটি অবতরণের সময় বিধ্বস্ত হয়।
ফেডারেল এভিয়েশন এ্যাডমিনিস্ট্রেশন আরো জানায়, রোববার একই বিমানবন্দরের রানওয়েতে নামতে গিয়ে ছোট্ট একটি বিমান কাছের নার্সারিতে বিধ্বস্ত হলে ৬৯ বছর বয়সী একজন নিহত ও অপর একজন আহত হয়।
লা ভার্ন নগরীর ব্রাকেট ফিল্ড বিমানবন্দরের কাছে ৯১.৪ মিটার দূরে বিমান দুটি বিধ্বস্ত হয়। নগরীটি লস এঞ্জেলেসের প্রাণকেন্দ্র থেকে ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত।
সোমবারের ঘটনার প্রত্যক্ষদর্শী ফ্রান্সিসকো জুয়ারেজ স্থানীয় এবিসি ৭ নিউজকে জানান, ব্যাপক শব্দ করে বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় বড় ধরণের বিস্ফোরণ ঘটে।
ইত্তেফাক/টিএস
