সিরাজগঞ্জে বিয়ের দাবিতে কলেজছাত্রীর ধর্না

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১৭:৩৭

সিরাজগঞ্জের তাড়াশে শারমিন (১৮) নামে এক কলেজছাত্রী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গত মঙ্গলবার থেকে অনশন শুরু করেছেন। তিনি উপজেলার বারুহাস ইউনিয়নের সরাবাড়ি গ্রামের সামছুল হকের মেয়ে ও তাড়াশ জেআই টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী।

শারমিন জানান, নওগাঁ ইউনিয়নের মাটিয়া মালিপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে তৌহিদুলের সঙ্গে একই কলেজে পড়ার সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ে করা সম্ভব নয় বলে মাস খানেক যাবত যোগাযোগ বন্ধ করে দেয় তৌহিদুল।

এদিকে অনশনরত ওই কলেজ ছাত্রীকে মারধর করায় তৌহিদুলের বাবা, খালু ও ভাইসহ পাঁচজনের নামে মঙ্গলবার রাতে থানায় অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর বাবা। তবে তৌহিদুলের বাবা আফজাল হোসেন মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। 

আরও পড়ুন: আগে বিমান চলতো, এখন গরু চরে

এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, মূলত এটা সামাজিক বিষয়। অভিযোগের তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/অনি