চলন্ত ট্রেন থেকে পড়ে যাচ্ছিলেন তরুণী, যেভাবে রক্ষা (ভিডিও)

আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৯:২১
বেশ গতিতে চলছিল ট্রেন। দরজায় দাঁড়িয়ে ছিলেন এক তরুণী। কিছুক্ষণ পর পাশ দিয়ে একটি ট্রেন যাচ্ছিল। এসময় ভারসাম্য হারান ওই তরুণী। পড়ে যাচ্ছিলেন ট্রেন থেকে। ঠিক সে সময়ে তার এক সহযাত্রী তাকে ধরে ফেলেন।
 
ঘটনাটি ঘটে ভারতের মুম্বাইয়ে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায়  ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। যা দেখে অনেকে শিউরে উঠেন। 
 
জানা যায়, ট্রেনের ভেতরে জায়গা থাকা সত্ত্বেও দরজায় দাঁড়িয়ে ছিলেন তিনি। এনিয়ে অনেকেই তাকে ভর্ৎসনা করেন। 
 
প্রসঙ্গত, গত জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে মুম্বাইয়ে ট্রেন থেকে পড়ে ৪০৬ জনের মৃত্যু হয়েছে। এখানে প্রায় ট্রেন দুর্ঘটনা ঘটে থাকে।
ইত্তেফাক/জেডএইচ