আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সদস্য ও তালেবান জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধে ১০ জন নিহত হয়েছে। সোমবার প্রদেশের খাস উরুজগান জেলায় এ ঘটনা ঘটে।খবর সিনহুয়ার।
নিহতদের সবাই তালেবান জঙ্গি বলে মঙ্গলবার দাবি করেছেন এ অঞ্চলের সেনা মুখপাত্র আহমেদ সাদিক ইসা। তবে এ ব্যাপারে তালেবানের বক্তব্য পাওয়া যায়নি।
ওই কর্মকর্তা আরো জানান, সেখানে এ সংঘর্ষে আরো সাত জঙ্গি আহত হয়।
এতে নিরাপত্তা বাহিনীর কোন সদস্য হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে কোনকিছু উল্লেখ না করে ওই কর্মকর্তা জোরদিয়ে জানান, বিমানবাহিনীর সহযোগিতায় সরকারি বাহিনী খাস উরুজগান জেলা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় জঙ্গিদের অবস্থানে সামরিক অভিযান অব্যাহত রাখবে।
ইত্তেফাক/টিএস
