কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ভাই-বোনসহ ছয় জন আত্মীয় সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার বিকাল ৪টা ২মিনিটে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে খালেদা জিয়াকে দেখতে যান স্বজনরা। এর আগে সাড়ে ৩টার দিকে খালেদা জিয়ার স্বজনরা কারা ফটকে যান। এরপর কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, নিয়মিত সাক্ষাতের অংশ হিসেবে তারা সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকারীদের মধ্যে ছিলেন- খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম, ভাই শামীম এস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক এস্কান্দার, ভাগিনা ডা. মো. মামুন ও তারেক জিয়ার স্ত্রী জোবায়দা রহমানের বড়বোন শাহীনা জামান। তবে স্বজনরা কারাগার থেকে বেরুনোর পর কোন কথা বলতে রাজি হননি।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ওই দিন থেকে পুরাতন কারাগারে রয়েছেন খালেদা জিয়া।
ইত্তেফাক/এমআই
