মার্কিন পোট্রেট গ্যালারিতে মালালার প্রতিকৃতি

আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ০৩:০৯
যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ন্যাশনাল পোট্রেট গ্যালারিতে স্থান পেল শান্তিতে নোবেল বিজয়ী পাকিস্তানের নোবেলজয়ী শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের প্রতিকৃতি। গতকাল মঙ্গলবার সেখানে মালালার একটি প্রতিকৃতি উন্মোচন করা হয়।
 
প্রদর্শনীর জন্য তার অপর একটি প্রতিকৃতি লন্ডনে পাঠানো হয়েছে। গতকালের উন্মোচিত ছবিটি প্রদর্শনের জন্য ২০২০ সালে তার বার্নিংহামের বাড়িতে পাঠানো হবে। মালালার দু’টি প্রতিকৃতিই এঁকেছেন ইরানি বংশোদ্ভূত শিল্পি ও চলচ্চিত্রকার শিরিন নেশাত। -দ্য গার্ডিয়ান।
 
ইত্তেফাক/আরকেজি