খুলনায় এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৫:৫৬
খুলনায় মিথুন মণ্ডল নামের এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মিথুন তেঁতুলতলার ১০ নম্বর গেট এলাকার মৃত প্রশান্ত মণ্ডলের ছেলে।
 
মিথুনের মা প্রণীতা মণ্ডলের দাবি, মিথুনের বাবা নেই। ওর সম্পত্তির লোভে মিথুনের চাচা জয়দেব মণ্ডল তাকে মেরে ঘেরের পাশের একটি তেঁতুল গাছে ঝুঁলিয়ে রেখেছে। মিথুনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে জয়দেব মণ্ডলের বক্তব্য পাওয়া যায়নি।
 
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, মিথুনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
 
ইত্তেফাক/বিএএফ