রংপুর মহানগরীতে বিদ্যুৎস্পৃষ্টে শাহ আলম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহ আলম নগরীর বাহার কাছনা সিগারেট কোম্পানি দাওয়াইটারী গ্রামের মোতালেব মিয়ার ছেলে। পেশায় তিনি ইলেকট্রিক মিস্ত্রি।
স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, শাহ আলম টার্মিনাল এলাকায় ইলেকট্রিক কাজ করার জন্য সকালে বাড়ি থেকে বের হয়। সেখানে একটি ঘরের ভিতরে বাল্ব লাগানোর কাজ করার সময় তার ছিরে শরীরে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজু দেওয়ানী কথা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/বিএএফ
