'জয় বাংলা' ধ্বনি শুধু মুখে বললে হবে না তা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। আমরা যখন 'জয় বাংলা' ধ্বনি উচ্চারণ করবো তখন মনে রাখতে হবে, আমরা ৭১ এর রণঙ্গনে মুক্তিযুদ্ধে অবস্থান করছি।
আজ বুধবার সন্ধ্যায় মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজ মাঠে 'জয় বাংলা' উৎসবের উদ্বোধক হিসেবে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি এ কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখে 'জয় বাংলা' ধ্বনি উচ্চারনের ফলেই বাংলার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্ট্রানসহ সকল ধর্মের মানুষ উৎসাহিত হয়ে মুক্তির জন্য ঝাপিয়ে পড়ে। এ ধ্বনি ছিল মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক রণ ধ্বনি।
জয় বাংলা উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ওবাইদুর রহমান খান সভায় সভাপতিত্ব করেন। এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সভায় আরো বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন, 'জয় বাংলা' উৎসব কমিটির সদস্য সচিব সাকিলুর রহমান সোহাগ তালুকদার।
ইত্তেফাক/নূহু
