তানোরে জহুরা বেগম (৪৫) নামে স্বামী পরিত্যক্তা এক নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে উপজেলার জীতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তানোর থানা ওসি রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মেয়েকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
