সুপ্রিম কোর্টের জন্য নিজের মনোনীত বিচারপতি ব্রেট কাভানাহের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলায় অধ্যাপক ক্রিস্টিন ব্ল্যাসি ফোর্ডকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ফোর্ডের স্মরণ শক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
মঙ্গলবার এক সমাবেশে ট্রাম্প দাবি করেন, ফোর্ড শুধু অভিযোগই করতে পেরেছেন, কিন্তু বিস্তারিত মনে করতে পারছেন না। বিদ্রুপ করার পর প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনায় মুখর হয়েছে তার রিপাবলিকান দল।
প্রভাবশালী সিনেটর জেফ ফ্লেইক এবং সুসান কলিনস প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যকে ভুল বলে উল্লেখ করেছেন। ফেইক বলেন, সমাবেশ এই বিষয়ে মন্তব্য করার স্থান নয়। এটা একটা গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়। -রয়টার্স
ইত্তেফাক/আরকেজি
