বরিশাল সিটি নির্বাচন

দুই মাস পর ফল ঘোষণা

আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ০৩:৫৪
দুই মাস দুই দিন পর আনুষ্ঠানিকভাবে গতকাল বুধবার বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান এ ফল ঘোষণা করেন।
 
প্রাপ্ত ফলাফল অনুযায়ী মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১১ হাজার ৯৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৭৭৬ ভোট।
 
এছাড়া কাউন্সিলর পদে ২৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে সাতজন প্রার্থীকে একইসাথে বিজয়ী ঘোষণা করা হয়। এদিকে ১২৩ কেন্দ্রের মধ্যে মোট ৯টি কেন্দ্রে অনিয়মের কারণে ফলাফল বাতিল ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রে আগামী ১৩ অক্টোবর নির্বাচন হবার কথা রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি